এ যেন একটা সিনেমার স্ক্রিপ্ট! আগে থেকে কোনও খবর নেই, কোনও সাজানো প্রস্তুতি নেই। সরাসরি গোডাউনে হানা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
বীরভূমের বোলপুরে জাম্বনী সিনেমা হলের পাশে অবস্থিত জয়গুরু ট্রেডার্স ডিস্ট্রিবিউটার গোডাউনে আচমকা পরিদর্শন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
গোডাউনে ঢুকেই তিনি নিজে দেখলেন খাদ্যের গুণগতমান। কীভাবে খাদ্যশস্য মজুত করা আছে, চাল-গমের মান ঠিক আছে কিনা, ওজনে কোনও গরমিল আছে কিনা — সবকিছু নিজে হাতে খুঁটিয়ে পরীক্ষা করলেন মন্ত্রী।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে গোডাউন চত্বরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার স্পষ্ট বার্তা — সাধারণ মানুষের রেশনের খাবারে কোনওরকম আপস চলবে না। খাদ্যের গুণমান নিয়ে কোনও অনিয়ম পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বোলপুরের এই অভিযান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল — এখন খাদ্য দফতর ফাইলে নয়, মাঠে নেমে কাজ করছে। মানুষের পাতে যাতে সঠিক ও ভালো মানের খাবার পৌঁছায়, তার জন্যই মন্ত্রীর এই সরেজমিনে পরিদর্শন।
#BirbhumDistrict #bolpurshantiniketan #ashokkritonia