ঘোকসাডাঙ্গা: সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা-২ ব্লকের নিউ চেংরাবান্ধায় চলছে জনকল্যাণ শিবির। পাঁচটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আয়োজিত এই শিবিরের দ্বিতীয় দিনে পরিষেবা ও আবেদন গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখেন বিজেপি নেতৃত্ব।
এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন, মাথাভাঙ্গা ১ নম্বর মণ্ডল সভাপতি রমেন বর্মন, ১ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি উমানাথ বর্মন, ২ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি বাবলা বর্মন-সহ অন্যান্যরা। শিবিরে বার্ধক্য ভাতা, জমির মিউটেশন, অন্নপূর্ণা যোজনা, কৃষক সংক্রান্ত পরিষেবা-সহ বিভিন্ন বিষয়ে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রশান্ত বর্মন বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই সেতুবন্ধন শিবিরের আয়োজন।