Public App Logo
Profile Picture

GDX NEWS

@gdxnews
64Followers
15Following
দুর্গাপুজোর রেশ কাটতেই বিজয়া সম্মেলনীর আনন্দে মাতলেন ঘোকসাডাঙা থানার ওসি-সহ পুলিশকর্মীরা। কর্মব্যস্ততার মাঝে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন মুহূর্তে জমে উঠল ঘোকসাডাঙা থানার বিজয়া সম্মেলনী।
<nis:link nis:type=tag nis:id=ghoksadangaps nis:value=GhoksadangaPS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ghoksadangapolice nis:value=GhoksadangaPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bijoyasammilani nis:value=BijoyaSammilani nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bijoyadashami nis:value=BijoyaDashami nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=coochbeharpolice nis:value=CoochBeharPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=policefamily nis:value=PoliceFamily nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ghoksadanga nis:value=Ghoksadanga nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=coochbehar nis:value=CoochBehar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=northbengal nis:value=NorthBengal nis:enabled=true nis:link/> l
ভূটানে ড্যাম ভেঙে বন্যা, মধ্যরাতে সংকোশ নদী তীরবর্তী দুর্গতদের পাশে RSS স্বয়ংসেবকরা
<nis:link nis:type=tag nis:id=bhutanflood nis:value=BhutanFlood nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=damburst nis:value=DamBurst nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sankoshriver nis:value=SankoshRiver nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=alipurduar nis:value=Alipurduar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kumargram nis:value=Kumargram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=flashflood nis:value=FlashFlood nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=floodalert nis:value=FloodAlert nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=rss nis:value=RSS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=rss4nation nis:value=RSS4Nation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=selflessservice nis:value=SelflessService nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=readyforselflessservice nis:value=ReadyForSelflessService nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=reliefwork nis:value=ReliefWork nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=northbengal nis:value=NorthBengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=floodrelief nis:value=FloodRelief nis:enabled=true nis:link/>
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মাথাভাঙ্গা ২ ব্লকের পুঁটিমারী এলাকা থেকে দুটি ট্রলি সহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
মাথাভাঙ্গা দুই ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের ডোল গোবিন্দ বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান
শুভ মহাষষ্ঠী! 🌺🙏 মা দুর্গার আগমনে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন আশায়। GDX NEWS – Ghoksadanga News Network-এর পক্ষ থেকে সকলকে জানাই মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। ❤️🌸
ঘোকসাডাঙা পুলিশের অভিযানে ১১.৪১৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই মহিলা

ঘোকসাডাঙা: ঘোকসাডাঙা থানার পুলিশের অভিযানে ১১ কেজি ৪১৪ গ্রাম গাঁজা উদ্ধার হল। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকার বাসিন্দা দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আকুমা বেওয়া (৫০) ও বানেরা বিবি (৫০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মাথাভাঙা-২ ব্লকের হিন্দুস্থান মোড় এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল ঘোকসাডাঙা থানার পুলিশ। সেই সময় একটি অটোতে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ১১.৪১৪ কেজি গাঁজা উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ঘটনায় অটোতে থাকা মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকার দুই মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুজোর নিরাপত্তায় পুলিশকর্মীদের কড়া নির্দেশ, ঘোকসাডাঙায় দমকলের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
ঘোকসাডাঙা: ঘোকসাডাঙা থানায় নতুন ১১২ এমার্জেন্সি রেসপন্স ভেহিকলের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাশ, মাথাভাঙার এসডিপিও, ঘোকসাডাঙা থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আনুষ্ঠানিক ফ্ল্যাগ-অফের মাধ্যমে পরিষেবার সূচনা হয়। আজ থেকেই জরুরি পরিস্থিতিতে পুলিশি সহায়তা পৌঁছে দিতে গাড়িটি পরিষেবায় নিয়োজিত হয়েছে।
ঘোকসাডাঙা থানায় ১১২ জরুরি পরিষেবার গাড়ির শুভ উদ্বোধন, আজ থেকেই শুরু পরিষেবা

ঘোকসাডাঙা: জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দিতে ঘোকসাডাঙা থানায় নতুন ১১২ এমার্জেন্সি রেসপন্স ভেহিকল (ইআরভি)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল। বৃহস্পতিবার এই পরিষেবার সূচনা হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাশ, মাথাভাঙার এসডিপিও, ঘোকসাডাঙা থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আনুষ্ঠানিক ফ্ল্যাগ-অফের মাধ্যমে গাড়িটির পরিষেবা চালু করা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া এই জরুরি পরিষেবার মাধ্যমে এবার থেকে প্রয়োজনের সময় দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। আজ থেকেই নতুন গাড়িটি জরুরি পরিষেবার কাজে নিয়োজিত হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই পরিষেবার অন্যতম উদ্দেশ্য। ঘোকসাডাঙা থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন এই গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
পুজোর নিরাপত্তায় পুলিশকর্মীদের কড়া নির্দেশ, ঘোকসাডাঙায় দমকলের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

ঘোকসাডাঙা: দুর্গাপুজোয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকর্মীদের দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দিল ঘোকসাডাঙা থানা। পুজোর ডিউটি নিয়ে পুলিশকর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দমকলের উদ্যোগে আয়োজন করা হল অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও প্রদর্শনী। বৃহস্পতিবার ঘোকসাডাঙা থানায় এই দুই কর্মসূচি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙার অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র দাশ, এসডিপিও, ঘোকসাডাঙা থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। টেম্পোরারি হোমগার্ড (THG), সিভিক ভলান্টিয়ার্স এবং থানার পুলিশকর্মীদের নিয়ে পুজোর নিরাপত্তা ও ডিউটি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। নাইট ডিউটিতে সতর্ক থাকা, নির্ধারিত ইউনিফর্ম পরে দায়িত্ব পালন এবং ডিউটিতে গাফিলতি এড়ানোর বিষয়ে কর্মীদের নির্দেশ দেন অ্যাডিশনাল এসপি। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার লক্ষ্যে দমকলের পক্ষ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। দুর্গাপুজো কমিটির প্রতিনিধি ও পুলিশকর্মীদের অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিশিগঞ্জ ফায়ার স্টেশনের ওসি সুবীর মণ্ডল, টিম লিডার এসআই মহম্মদ আরাফাত হক এবং এসআই নরেশচন্দ্র বর্মন। পুজোর সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির উপর জোর দেওয়া হয়।

পুজোর দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
ঘোকসাডাঙা: ঘোকসাডাঙা থানা থেকে সরাসরি
ঘোকসাডাঙা: ঘোকসাডাঙা থানার পুলিশের অভিযানে ১১.৪১৪ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আকুমা বেওয়া (৫০) ও বানেরা বিবি (৫০) নামে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। NDPS Act, 1985-এর প্রযোজ্য ধারায় মামলা রুজু করে আগামীকাল তাঁদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
ঘোকসাডাঙায় সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন অফিসের উদ্বোধন
মাথাভাঙা-২: ঘোকসাডাঙায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন অফিসের উদ্বোধন হল সোমবার। পুরনো অফিসের পরিবর্তে নতুন ঠিকানায় চালু হল ব্যাঙ্কের কার্যালয়। ঘোকসাডাঙা হরিমন্দিরের পাশে, বিএসএনএল টাওয়ারের কাছে নতুন অফিসটি স্থানান্তরিত হয়েছে। এর ফলে এলাকার গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা পেতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
 <nis:link nis:type=tag nis:id=ghoksadanga nis:value=ghoksadanga nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=brandpromotion nis:value=BrandPromotion nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=centralbank nis:value=centralbank nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bankingnews nis:value=BankingNews nis:enabled=true nis:link/>
মাথাভাঙ্গা ২ ব্লকের শিঙ্গিজানির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করলো ঘোকসাডাঙ্গা থানার পুলিশ
RSS এর পক্ষ থেকে পথ সঞ্চালন অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা তে।
নিশিগঞ্জে ৬৮.৪০ গ্রাম ইয়াবা উদ্ধার, আটক এক

মাথাভাঙা: নিশিগঞ্জ উত্তর নলঙ্গিবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৮.৪০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেট থেকে ৩৪.৪০ ও ৩৪ গ্রাম ইয়াবা উদ্ধার হয়। ঘটনায় মোয়ামারির বাসিন্দা সুরজিৎ বর্মনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘোকসাডাঙায় আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার
মাথাভাঙা২ ব্লকের নিউ চ্যাংরাবান্ধা এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে ঘোকসাডাঙা থানার পুলিশ। ধৃত সুমন সরকার (২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে যাত্রী প্রতীক্ষালয়ে সন্দেহজনক অবস্থায় তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, তল্লাশিতে তাঁর কোমর থেকে দেশি একনলা আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার হয়েছে। অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে পুলিশের দাবি। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
ঘোকসাডাঙায় বাইক-সহ দুই যুবকের মৃত্যু
৩১ নম্বর জাতীয় সড়কের ঘোকসাডাঙা হাসপাতাল ও শীতলাবাড়ি চৌপথির মাঝে রাতে বাইক-সহ দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মৃতদের নাম শুভম দাস (২৫), শুভঙ্কর রায় (২৬)। শুভম বিএসএফে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার আশঙ্কা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ দু’টি মর্গে পাঠানো হয়েছে।
📢 PROMOTE YOUR BUSINESS AT AN AFFORDABLE COST! 🚀
Want to reach more customers through Social Media? 📱
We help businesses build visibility, attract customers, and grow online! 📈
📩 Contact us today and promote your business!
📱 ABHISHEK DEY (GHOKSADANGA)
☎️ 6296082421

👉 Your Business Promotion, Our Responsibility.

<nis:link nis:type=tag nis:id=businesspromotion nis:value=BusinessPromotion nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=socialmediamarketing nis:value=SocialMediaMarketing nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebookpromotion nis:value=FacebookPromotion nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=instagrampromotion nis:value=InstagramPromotion nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=productpromotion nis:value=ProductPromotion nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=localbusiness nis:value=LocalBusiness nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=brandpromotion nis:value=BrandPromotion nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=businessgrowth nis:value=BusinessGrowth nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ghoksadanga nis:value=Ghoksadanga nis:enabled=true nis:link/>
ঘোকসাডাঙ্গা: সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা-২ ব্লকের নিউ চেংরাবান্ধায় চলছে জনকল্যাণ শিবির। পাঁচটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আয়োজিত এই শিবিরের দ্বিতীয় দিনে পরিষেবা ও আবেদন গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখেন বিজেপি নেতৃত্ব।
এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন, মাথাভাঙ্গা ১ নম্বর মণ্ডল সভাপতি রমেন বর্মন, ১ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি উমানাথ বর্মন, ২ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি বাবলা বর্মন-সহ অন্যান্যরা। শিবিরে বার্ধক্য ভাতা, জমির মিউটেশন, অন্নপূর্ণা যোজনা, কৃষক সংক্রান্ত পরিষেবা-সহ বিভিন্ন বিষয়ে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রশান্ত বর্মন বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই সেতুবন্ধন শিবিরের আয়োজন।
ঘোকসাডাঙা: ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে সোমবার গুমানীহাট উচ্চ বিদ্যালয় চত্বরে স্বচ্ছতা অভিযান করল বিজেপি যুব মোর্চা। প্রায় ৫০ জন কর্মী বিদ্যালয় চত্বর পরিষ্কার করেন। উপস্থিত ছিলেন মাথাভাঙা ১ নম্বর মণ্ডল যুব সভাপতি উমানাথ বর্মন, যুব মোর্চার কনভেনর সঞ্জিত পাঠক এবং কোচবিহার জেলা যুব মোর্চার সেক্রেটারি প্রেমানন্দ ভৌমিক।
কোচবিহার: কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন দলের নেতৃত্ব ও কর্মীরা। দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অন্নপূর্ণা যোজনার সুবিধাপ্রাপ্ত মহিলাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শহর সভাপতি দীপা চক্রবর্তী, বিজেপি নেতা ভানু ঘোষ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
জন্ম শংসাপত্র ডিজিটাল করতে রোদে লাইন, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: জন্ম শংসাপত্র ডিজিটাল করতে দিনহাটা পুরসভায় এসে তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর অভিযোগ উঠল। সোমবার পুরসভা চত্বরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক মহিলা। তাঁর অভিযোগ, মহিলা ও শিশুদেরও রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ক্ষুব্ধ মহিলার প্রশ্ন, “বাচ্চা অসুস্থ হলে দায় সরকারকে নিতে হবে।” পরিষেবা দ্রুত করার পাশাপাশি অপেক্ষারতদের জন্য উপযুক্ত ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।
নিশিগঞ্জে ৮১৪ গ্রাম সোনা উদ্ধার, গ্রেফতার দুই

উত্তর-পূর্ব ভারত থেকে উত্তরবঙ্গে সোনা আনার আগেই নিশিগঞ্জে পুলিশের জালে ধরা পড়ল দু’জন। রবিবার সন্ধ্যায় রুনিবাড়ি আসমনিরঘাট এলাকায় একটি টোটো আটক করে ৮১৪ গ্রাম সোনার বাট উদ্ধার করে পুলিশ। বাজারদর অনুযায়ী যার মূল্য এক কোটি টাকারও বেশি বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত রাহুল হোসেন নিশিগঞ্জের এবং আরফান হোসেন অসমের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, সোনাটি মাথাভাঙায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া সোনার উৎস ও সম্ভাব্য গন্তব্য খতিয়ে দেখছে পুলিশ।
নিশিগঞ্জ ২ পঞ্চায়েতের রণিবাড়ি অসমনিরঘাট এলাকায় পুলিশি অভিযানে প্রায় ৭০ ভরি (৮১৪ গ্রাম) সোনার বাট উদ্ধার হয়েছে। গ্রেফতার ২