হেমতাবাদ: হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পরিকাঠামো গত উন্নয়নে মুখ্যমন্ত্রী কে আবেদন পেশ
স্কুলের পরিকাঠামো গত উন্নয়ন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে দাবিপত্র হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের। বুধবার বালুরঘাট যাওয়ার পথে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখে গাড়ি থেকে নেমেযান মুখ্যমন্ত্রী। সেই সময় একটি দাবি পত্র মুখ্যমন্ত্রীর হাতে দেওয়া হয়। মূলত বিদ্যালয়ের ক্লাসরুম বৃদ্ধি, অডিটোরিয়াম তৈরির দাবি জানানো হয়েছে।