হেমতাবাদ: হেমতাবাদ থানা পরিদর্শন রায়গঞ্জ রেঞ্জের DIG র
রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত হেমতাবাদ থানা পরিদর্শন করলেন রায়গঞ্জ রেঞ্জের ডি আই জি ড্যাভিড লেপচা সহ জেলার ঊর্ধ্বতম আধিকারিকরা। বৃহস্পতিবার তিনি থানায় গিয়ে এলাকার তথ্য নেওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন এবং থানার পরিকাঠামো খতিয়ে দেখেন। এদিন তার সাথে জেলা পুলিশ সুপার ড: সোনাওয়ানে কুলদীপ সুরেশ, আই সি সমর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।