কাঞ্চনপুর শহরে বিজেপির বিজয় মিছিল, BMS মাঠে বিজয় সমাবেশ !!
কাঞ্চনপুর প্রতিনিধি: এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনে কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি ও দশদা আরডি ব্লকের বিভিন্ন ভিলেজে বিজেপি প্রার্থীদের উল্লেখযোগ্য জয়ের সুবাদে মঙ্গলবার কাঞ্চনপুর শহরে আয়োজিত হয় বিজেপির বিজয় মিছিল।৬০ নং বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বিজয় মিছিলে গেরুয়া আবির মেখে অংশগ্রহণ করেন কাঞ্চনপুরের এম.ডি.সি শৈলেন্দ্র নাথ,বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর, মণ্ডলের অন্যান্য নেতৃত্ব সহ বিভিন্ন ভিলেজের বিজয়ী প্রার্থীরা এবং দলীয় কর্মী-সমর্থকরা।মিছিলটি কাঞ্চনপুর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পৌঁছায় BMS মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় বিজয় সমাবেশ।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস বলেন, ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপির এই জয় দলের কর্মী-সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেতৃত্বে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে, তার প্রতি মানুষের সমর্থন এই নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে বলেও তিনি দাবি করেন। আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়ন, জনজাতি এলাকার মানুষের স্বার্থরক্ষা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। বিজয় সমাবেশকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এই সমাবেশ থেকে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura