হেমতাবাদ: হেমতাবাদে গ্রেপ্তার বাংলাদেশী নাগরিক, পেশ রায়গঞ্জ জেলা আদালতে
পরিকল্পনা ছিল কাঁটাতার টোপকে বাংলাদেশে যাওয়ার। গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিক কে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম মহম্মদ আসিরুদ্দিন ( ৫০)। বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল থানা এলাকার বাসিন্দা সে। ১০ বছর ধরে সে রাজস্থানে পাথর ভাঙার কাজ করত। বাংলাদেশে ফেরত যেতে ২ দিন আগেই হেমতাবাদে এসে ঘোরাঘুরি করছিল। শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।