বনকুমারি বাজারে ভুয়ো পেমেন্টের অভিযোগ! হাতেনাতে ধরা পড়ল দুই ব্যক্তি, পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা
বনকুমারি বাজার এলাকায় দোকান থেকে জিনিসপত্র কেনার পর ভুয়ো পেমেন্ট দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, দোকানে জিনিসপত্র কেনার পর অনলাইন পেমেন্টের ভুয়ো স্ক্রিন দেখান ওই দুজন। কিন্তু দীর্ঘক্ষণ পরেও ব্যবসায়ীদের অ্যাকাউন্টে টাকা জমা না হওয়ায় সন্দেহ তৈরি হয়। এরপরই সামনে আসে কথিত জালিয়াতির বিষয়টি।
ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা দুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলেজটিলা ফাঁড়ির পুলিশ। পরে আটক দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে বনকুমারি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।
#BonkumariBazar #TripuraNews