হুড়া: দলদলিতে মদ্যপ যুবকের তাণ্ডব, ভাজা-ভিজা বিক্রেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
Hura, Purulia | Sep 10, 2026 ভিজা-ভাজা বিক্রেতার উপর চড়াও হল মদ্যপ যুবক! মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা হুড়া থানার দলদলি এলাকার। জানা যায়, হুড়া থানার চাটুমাদার গ্রামের বাসিন্দা আশিস গরাঁই পেশায় একজন ভাজাভিজা বিক্রেতা। গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ দলদলি গ্রামে ভাজা-ভিজা বিক্রি করছিলেন তিনি। অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা আস্তিক মাঝি মদ্যপ অবস্থায় তার উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে। মেরে ফাটিয়ে দেয়, বলে অভিযোগ।বৃহস্পতিবার সন্ধ্যায় হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশিস গরাঁই। অভিযোগের ভিত্