চাঁদার জুলুম বন্ধে কড়া বার্তা—ক্লাব কর্মকর্তাদের নিয়ে খোয়াই থানায় বৈঠক !!
দুর্গাপূজাকে সামনে রেখে খোয়াই থানায় পূজা কমিটি ও ক্লাব কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওসি প্রজিত মালাকারের উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও দেবপ্রসাদ রায়।
বৈঠকে নারী-শিশুর নিরাপত্তা, অগ্নিনির্বাপণ, পানীয় জল ও বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জোরপূর্বক চাঁদা আদায় ও হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পূজার সময় মাদক সেবন ও বিক্রি বন্ধে কঠোর নজরদারির পাশাপাশি মদের বাজেট কমানোরও পরামর্শ দেয় পুলিশ প্রশাসন।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura