হেমতাবাদ: হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পথ দুর্ঘটনায় জখম ২ জন
হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় জখম দুই জন। বাইক করে বাইক নিয়ে ফেরার সময় বৃষ্টির কারণে হয় দুর্ঘটনা। জানা গিয়েছে জখম রা হলেন কৃষ্ণ মন্ডল ও ভবেস রায়। তারা রায়গঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার পর জখমদের উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে যান বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ বিজেপি নেতৃত্ব রা৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়েছে।