কাশীপুর: কাশীপুরে অবৈধ বালি মজুত নিয়ে সরগরম, পরিদর্শনে বিধায়ক
*কাশীপুরে অবৈধ বালি মজুত নিয়ে সরগরম, পরিদর্শনে বিধায়ক* দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি পাচার এবং বে-আইনি ভাবে বালি মজুত করার অভিযোগে সরগরম হয়ে উঠেছে কাশীপুর বিধানসভা এলাকার একাধিক গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে ট্রাক্টর ও লরি করে বালি পাচার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় নিয়ম না মেনে বালি স্টক করে রাখা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে এলাকা পরিদর্শনে যান কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং