হুড়া: ১৬ বছর ধরে হুড়ায় গণেশ আরাধনা, প্রশংসায় বিজেপির রাজ্য নেতা গৌতম রায়
Hura, Purulia | Sep 19, 2026 ১৬ বছর ধরে হুড়ায় গণেশ আরাধনা, প্রশংসায় বিজেপি নেতা গৌতম রায়।প্রত্যন্ত হুড়া গ্রামে টানা ১৬ বছর ধরে গণেশ পুজোর আয়োজন করে আসছেন যুব সমাজের আইকন তথা হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার। শনিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ হুড়া গণেশ পুজো মণ্ডপে আসেন বিজেপির রাজ্য নেতা গৌতম রায়। মণ্ডপে পৌঁছে তিনি গণেশ প্রতিমা দর্শন করেন এবং এলাকার দুঃস্থ ও অসহায় মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেন।