কাশীপুর: আগ্রাবাদে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা,উপস্থিত জয়েন্ট BDO
আগ্রাবাদে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা। সোমবার কাশীপুর ব্লকের মণিহারা পঞ্চায়েতের আগ্রাবাদ গ্রামে VB-G RAM-G প্রকল্পের আওতায় ১২৫ দিনের কাজের সূচনা হল। কাজের আনুষ্ঠানিক সূচনা করেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এদিন তিনি গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং কাজের অগ্রগতি দেখেন। বিধায়ক বলেন, "এই ১২৫ দিনের কাজের মাধ্যমে এলাকার সকল মানুষ কাজের সুযোগ পাবেন। এর ফলে গ্রামের মানুষ স্বনির্ভর হবে এবং পঞ্চায়েত এলাকার উন্নয়নও হবে।"