নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম সুরোজ সেখ। বাড়ি চাপড়ার কাঠালতলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাইকে চেপে ডোমপুকুর মাঠের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার বাইকে রাখা ব্যাগ থেকে ৩৭ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে।