বেশ কিছুদিন ধরেই নদিয়ার চাপড়া এলাকায় ছাগল চুরির অভিযোগে আতঙ্কে ছিলেন বাসিন্দারা। রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ ফের চুরির চেষ্টা করতে গিয়ে এক যুবককে হাতেনাতে ধরে ফেলার দাবি করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ি থেকে ছাগল নিয়ে পালানোর সময় তাকে ধরে ফেলে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং পুরো ঘটনার একটি ভিডিও মোবাইলে রেকর্ড করা হয়। সেই ভিডিওই পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।