বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম তপন বালা। তার বাড়ি নাকাশিপাড়ার ইঞ্জিনপুরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তি বাইকে চেপে চাপড়ার বানিয়াখড়ি ঢালে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বাইক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাক