গত ৫ই ফেব্রুয়ারি চাপড়া থানার অন্তর্গত বাঙ্গালজী এলাকা থেকে একাধিক ছাগল চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ছাগলগুলি চুরি করে নিয়ে যায়। শনিবার দুপুর প্রায় তিনটে নাগাদ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। ফুটেজে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি ছাগল নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ। দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।