জঙ্গলমহলের শালপাতার থালা পাড়ি দেবে বোম্বেতে! ঝাড়গ্রামে শিল্প স্থাপনের উদ্যোগ, বিশিষ্ট শিল্পপতি তথা গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কার সঙ্গে বৈঠকে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্পের প্রসার, স্থানীয় মহিলাদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে আলোচনা। বৈঠকে উঠে এল কৃষিভিত্তিক শিল্প, বাঁশভিত্তিক শিল্প, শালপাতার থালা উৎপাদন ও মুম্বইয়ের বাজারে বিপণন, ৪০টি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং ঝাড়গ্রাম শহরে শপিং মল গড়ে তোলার পরিকল্পনা।