Public App Logo
Profile Picture

জঙ্গলমহল বার্তা

@jmbarta
581Followers
1Following
LIVE - অবৈধ বালি কারবার ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকার আশুই এলাকায় গোপীবল্লভপুর থানার পুলিশ- ব্লক ভূমি দপ্তরের যৌথ অভিযানে একাধিক বালি বোঝাই লরি ও ডাম্পারে তল্লাশি।
LIVE - অবৈধ বালি কারবার ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি, ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকার যুগডিহায় পুলিশ-ভূমি দপ্তরের যৌথ অভিযানে একাধিক বালি বোঝাই লরি ও ডাম্পারে তল্লাশি।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে গোপীবল্লভপুর থানায় পালিত রাষ্ট্রীয় একতা দিবস, লাইভ সম্প্রচারে অংশ নিলেন পড়ুয়া থেকে পুলিশকর্মীরা।
Video 3
নয়াগ্রামের জামশোলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধান বোঝাই গাড়ি, গুরুতর আহত এক।
রাষ্ট্রপতি পদক পেলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর অভিজিৎ শঙ্কর সাউ। শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে রাষ্ট্রপতি পদক তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা (আইপিএস)। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলাবাসীর নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে জরুরি ভিত্তিক মোটরবাইক পরিষেবার সূচনা করলেন পুলিশ সুপার মানব সিংলা। শনিবার জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। এই পরিষেবার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সন্দীপ সেন, ঝাড়গ্রামের এসডিপিও ঋষভরাজ দেব, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী-সহ জেলা পুলিশের অন্যান্য ডিএসপি ও আধিকারিকরা।
LIVE - দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নয়াগ্রাম থানা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে নয়াগ্রাম থানার উদ্যোগে নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ হাইস্কুলে আয়োজিত হল বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ।
LIVE - দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নয়াগ্রাম থানা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে নয়াগ্রাম থানার উদ্যোগে নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ হাইস্কুলে আয়োজিত হল বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু।
LIVE - দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর উৎসবের রেশ কাটতেই বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং পুলিশকর্মীদের কাজের স্বীকৃতি জানাতে বিজয়া সম্মিলনীর আয়োজন করল নয়াগ্রাম থানা। নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, নয়াগ্রাম থানার আইসি রামনারায়ণ পাল, বিশিষ্ট সমাজসেবী পরমেশ্বর মণ্ডল, পঙ্কজ মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
“দুর্নীতিগ্রস্তরা কেউ ছাড় পাবে না”— ঝাড়গ্রামের তৃণমূল নেতা অজিত মাহাতো গ্রেফতারি প্রসঙ্গে কড়া বার্তা বিধায়ক লক্ষ্মীকান্ত সাউয়ের।
বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার ঝাড়গ্রামের তৃণমূল নেতা অজিত মাহাতো। শুক্রবার আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে ঝাড়গ্রাম থানার পুলিশ।
<nis:link nis:type=tag nis:id=jhargram nis:value=Jhargram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=arrestnews nis:value=arrestnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=jobfraud nis:value=JobFraud nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> 
<nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/>
Video 11
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ধানচাষে বিপর্যয়! ঝাড়গ্রামে বিঘার পর বিঘা জমিতে ক্ষতির আশঙ্কা, মাথায় হাত কৃষকদের |
<nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=jhargram nis:value=Jhargram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=janglemahalbarta nis:value=janglemahalbarta nis:enabled=true nis:link/>
Video 13
WEATHER UPDATE - ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে কার্যত বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা! বাংলা-ওড়িশা সীমান্তবর্তী গোপীবল্লভপুরে বুধবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে একনাগাড়ে মুষলধারে বৃষ্টি, বিঘার পর বিঘা ধানজমিতে ফসল নষ্টের আশঙ্কা, মাথায় হাত কৃষকদের! দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়ে আগামীকাল বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা ঘিরে বাড়ছে উদ্বেগ—ফসল বাঁচাতে এখন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা চাষিদের!
LIVE - ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাংলা ও ওড়িশার সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শুরু ঝড়ো হাওয়ার সঙ্গে একনাগাড়ে টানা বৃষ্টি! বাংলা ও ওড়িশার সীমান্তবর্তী গোপীবল্লভপুরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে একনাগাড়ে টানা বৃষ্টি। আবহাওয়ার এই পরিবর্তনে এলাকাজুড়ে তৈরি হয়েছে দুর্যোগের আশঙ্কা।
Weather Update - ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!
আগামী ২৮ অক্টোবর থেকে দুর্যোগের আশঙ্কা!
ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ঝোড়ো হাওয়া! বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা। আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস, বিশেষ নজরে রয়েছে ঝাড়গ্রাম জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা।
ভিন রাজ্য ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে আটক বালি বোঝাই ডাম্পার, গ্রেপ্তার ২,অভিযুক্তদের পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে।
জঙ্গলমহলের শালপাতার থালা পাড়ি দেবে বোম্বেতে! ঝাড়গ্রামে শিল্প স্থাপনের উদ্যোগ, বিশিষ্ট শিল্পপতি তথা গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কার সঙ্গে বৈঠকে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্পের প্রসার, স্থানীয় মহিলাদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে আলোচনা। বৈঠকে উঠে এল কৃষিভিত্তিক শিল্প, বাঁশভিত্তিক শিল্প, শালপাতার থালা উৎপাদন ও মুম্বইয়ের বাজারে বিপণন, ৪০টি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং ঝাড়গ্রাম শহরে শপিং মল গড়ে তোলার পরিকল্পনা।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ভয়াবহ প্রভাব! অন্ধ্র উপকূলে ল্যান্ডফল, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা!
ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
ঝাড়গ্রামে জাতীয় সড়কে ভয়াবহ আগুন! দাহ্য পদার্থবোঝাই লরি উল্টে ছড়াল অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি লরি।
“আপনাদের কুটুম শুভেন্দু অধিকারী, শুধু কথা নয়, কাজ দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব” — ঝাড়গ্রামে বললেন মুখ্যমন্ত্রী।
দাউদাউ আগুনে কেঁপে উঠল জাতীয় সড়ক! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দাহ্য পদার্থবোঝাই লরি, মুহূর্তে ঝাড়গ্রামের চিয়াপাড়ায় ভস্মীভূত চারটি লরি, আগুনের লেলিহান শিখায় ছড়াল তীব্র আতঙ্ক।
ছেলের জন্মদিনে সমাজের সঙ্গে আনন্দ ভাগ, নজর কাড়ল মেদিনীপুরের সমাজসেবী দম্পতির মানবিক উদ্যোগ—নিজের সন্তানের জন্মদিনে ১৫৭ জনের জীবনে আনন্দ ছড়িয়ে ব্যতিক্রমী নজির গড়লেন দিশারী ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী দম্পতি।
বিজয়া দশমীতে ছাতিনাশোলে রাবণ পোড়া ঘিরে উৎসবের উন্মাদনা, বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী দেখতে ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম।