LIVE - দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর উৎসবের রেশ কাটতেই বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং পুলিশকর্মীদের কাজের স্বীকৃতি জানাতে বিজয়া সম্মিলনীর আয়োজন করল নয়াগ্রাম থানা। নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, নয়াগ্রাম থানার আইসি রামনারায়ণ পাল, বিশিষ্ট সমাজসেবী পরমেশ্বর মণ্ডল, পঙ্কজ মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।