রাষ্ট্রপতি পদক পেলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর অভিজিৎ শঙ্কর সাউ। শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে রাষ্ট্রপতি পদক তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা (আইপিএস)। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলাবাসীর নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে জরুরি ভিত্তিক মোটরবাইক পরিষেবার সূচনা করলেন পুলিশ সুপার মানব সিংলা। শনিবার জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। এই পরিষেবার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সন্দীপ সেন, ঝাড়গ্রামের এসডিপিও ঋষভরাজ দেব, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী-সহ জেলা পুলিশের অন্যান্য ডিএসপি ও আধিকারিকরা।
Gopiballavpur 1, Jhargam | Oct 31, 2026