
*সড়ক দুর্ঘটনার পর মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, খোয়াই থানায় মামলা*
খোয়াই: সড়ক দুর্ঘটনার পর মারধর এবং সোনার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল খোয়াইয়ে। ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌমেন ঘোষ । গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে সোনাতলা বাসুদেব বাড়ি সংলগ্ন জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। অভিযোগকারী জানান, সাংগঠনিক কাজে যাওয়ার সময় একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে অভিযোগকারীসহ আরও কয়েকজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ হামলার সময় সংগঠনের সম্পাদক সন্দীপ আচার্যের গলা থেকে প্রায় ২০ গ্রাম ওজনের সোনার চেইন টেনে নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, তাঁর কাছেও একটি সোনার চেইন ছিল এবং সংগঠনের নগদ ৭৪,৫৫০ টাকা ছিল, যা হামলাকারীরা নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় রঞ্জিত ঘোষ বাড়ি কামিনী পাড়া ও সুমন দেবনাথ- বাড়ি গৌরাঙ্গটিল এলাকায় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর তারা নানান অসামাজিক কার্যকলাপেও লিপ্ত রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য খোয়াই থানায় আবেদন জানানো হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন দেখার বিষয় খোয়াই থানার পুলিশ এ বিষয়ে কি ধরনের ভূমিকা গ্রহণ করেশ