Public App Logo
Profile Picture

24News Bangla

@acharyapankaj79
4455Followers
0Following
খোয়াই মহাদেব বাড়ি আশ্রমে শুরু ৪০ প্রহর হরিনাম সংকীর্তন

খোয়াই প্রতিনিধি, ১৩ নভেম্বরঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে খোয়াই মহাদেব বাড়ি আশ্রমের ঐতিহ্যবাহী ৪০ প্রহর হরিনাম সংকীর্তন। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে তৈরি হয়েছে ভক্তিময় পরিবেশ। হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে উঠেছে গোটা আশ্রম চত্বর।
অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ। ৪০ প্রহরব্যাপী এই হরিনাম সংকীর্তনে ভগবান শ্রীকৃষ্ণের নামগান ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে আধ্যাত্মিক পরিবেশে সামিল হচ্ছেন অগণিত ভক্ত। এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আজ ত্রিপুরেশ্বরী মায়ের অপরূপ দর্শন
         মাতাবাড়ি, ত্রিপুরা (13/11/2026)
ত্রিপুরেশ্বরী মায়ের অপরূপ দর্শন
জনজাতিদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভোলার নয়: জনজাতি মোর্চা খোয়াই প্রভারি। ।
আজ ত্রিপুরেশ্বরী মায়ের অপরূপ দর্শন
         মাতাবাড়ি, ত্রিপুরা (12/11/2026)
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ২০২৫-২৬ সালের স্বচ্ছ সার্ভেক্ষণ অ্যাওয়ার্ড পেল খোয়াই জেলা।
বিধায়ক তোফাজ্জল হোসেন কে পার্টির শোকজ। বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য জন্য শোকজ করা হয়েছে।
একই ওয়ার্ডে একই দিনে দুই গৃহবধূ নিখোঁজ, কাঞ্চনমালায় চাঞ্চল্য

একই এলাকার, একই ওয়ার্ডের দুই গৃহবধূ একই দিনে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার ২ নম্বর ওয়ার্ডে। দুই পরিবারের পক্ষ থেকে নিখোঁজ গৃহবধূদের খোঁজ পেতে আমতলী থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে।

জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৫টা নাগাদ কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা লিটন রায়ের স্ত্রী প্রিয়াঙ্কা দাস (রায়) স্বামী ও ছোট্ট পুত্রসন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হয়ে যান। একই দিন বিকেল আনুমানিক ৫টা নাগাদ মনিমুড়া এলাকার মৃত নিত্যানন্দ মজুমদারের ছেলে ইন্দ্রজিৎ মজুমদারের স্ত্রী রুমা দাস মজুমদারও স্বামী ও ছোট্ট কন্যাসন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হন।

একই দিনে দুই গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের কোনও সন্ধান পাননি। এদিকে, বৃহস্পতিবার বিকেলে লিটন রায় ও ইন্দ্রজিৎ মজুমদার পৃথকভাবে আমতলী থানায় জিডি এন্ট্রি করেন।

আমতলী থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি নিখোঁজ দুই গৃহবধূকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে তাঁদের আশ্বস্ত করেছেন।

অন্যদিকে, এই ঘটনায় সবচেয়ে বেশি অসহায় অবস্থায় রয়েছে দুই পরিবারের ছোট্ট সন্তানরা। বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত মায়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছে দুই শিশু। মাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তারা বারবার বলছে, “আমার মাকে বলে দাও, আমাকে একটু দেখে যেতে।” দুই শিশুর এমন আকুলতা পরিবারের সদস্যদেরও আবেগাপ্লুত করে তুলেছে।

এলাকায় দুই গৃহবধূর নিখোঁজ হওয়ার কারণ নিয়ে নানা আলোচনা চললেও, তাঁদের নিখোঁজের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান করে তাঁদের নিরাপদে উদ্ধার করা হোক।
Video 8
আগাম পূর্বাভাস ছাড়াই ঝড়ে লন্ডভন্ড ত্রিপুরেশ্বরী মন্দিরের দীপাবলি মেলা। এ কোন অশ্বিনী সংকেত!
Video 10
আগাম পূর্বাভাস ছাড়াই ঝড়ে লন্ডভন্ড ত্রিপুরেশ্বরী মন্দিরের দীপাবলি মেলা।
উদয়পুর দীপাবলি মেলার সাংস্কৃতিক মঞ্চের অবস্থা
আজ ত্রিপুরেশ্বরী মায়ের অপরূপ দর্শন
         মাতাবাড়ি, ত্রিপুরা (07/11/2026)
                      <nis:link nis:type=tag nis:id=matabari nis:value=Matabari nis:enabled=true nis:link/>
পৌর পরিষদ নির্বাচনে প্রার্থী ও প্রস্তাবকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খোয়াই মহকুমা শাসকের কাছে সিপিআইএমের ডেপুটেশন
খোয়াইয়ে বিজেপির শক্তি প্রদর্শন, ১৫ ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা।

@topfans Khowai_খোয়াই Bharatiya Janata Party (BJP)
দ্বিতীয় বিয়ে করলেই সরকারি চাকরি হারানোর আশঙ্কা!
বিজেপি থেকে বহিষ্কৃত কমলপুর মন্ডলের তপশিলি জাতি মোর্চার মণ্ডল সভাপতি উজ্জ্বল দাস
খোয়াই পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি উত্তম কুমার ঘোষ।
কল্যাণপুরে ফুল চাষে স্বনির্ভরতার পথে মহিলারা
Republican Senator Ron Johnson's claim

▶️ 'Republican Party lost because of Trump'
▶️ 'Lost because of Iran war and inflation'
আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক

খোয়াই: আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার খোয়াই মণ্ডল কার্যালয়ে দলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।

এই বৈঠকে খোয়াই মণ্ডলের সমস্ত বুথ সভাপতির পাশাপাশি পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী পরিকল্পনা এবং ওয়ার্ডভিত্তিক কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

24 News Bangla | সত্যের সন্ধানে নিরপেক্ষ বার্তা
আগরতলা পুর নিগম নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষনা করল প্রদেশ কংগ্রেস
খোয়াই পৌর পরিষদের তিন নাম্বার ওয়ার্ডে ভালো কাজ করার দরুন পুনরায় টিকেট পেলেন ঝর্ণা দাস বিশ্বাস।
ভালো কাজ করার সুবাদে পুনরায় টিকেট পেলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত