শুক্রবারে কলকাতার লালবাজারে পুলিশ কমিশনার অজয় নন্দের কাছে একে-৪৭ এবং ইনসাস রাইফেলসহ আত্মসমর্পণ করেছেন মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতী। ঝাড়খণ্ড পুলিশ মঙ্গলের মাথার দাম রেখেছিল ৫ লক্ষ টাকা এবং মালতীর মাথার দাম ছিল ২ লক্ষ টাকা (মোট ৭ লক্ষ টাকা)।
ঝাড়খণ্ডে মঙ্গলের বিরুদ্ধে ৬ থেকে ৭টি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে।
দীর্ঘকাল ধরে তাঁরা ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে সক্রিয় ছিলেন এবং নিহত মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে বুড়িশোলের এনকাউন্টারের সময়ও মঙ্গল সেখানে উপস্থিত ছিলেন।
অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার উদ্দেশ্যে তাঁরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আত্মসমর্পণ করেন এবং জানান যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব নয়।