
রাজনীতিতে কোন কিছুই অসম্ভব নয় দল টিকিট দেবে,যাদের জেতার সম্ভাবনা আছে, তাদেরকে বাছাই করে নেবে।
দিলীপ ঘোষের বক্তব্য, রাজনীতি সারা বছর চলতে থাকে। দুর্গাপুজোর জন্য ১০- ১২ দিন মানুষ আনন্দে ছিলেন। কিন্তু এরা তার মধ্যেও রাজনীতি করে গিয়েছে। সম্প্রতি সাধারণ নির্বাচন হয়ে গিয়েছে রাজ্যে। মানুষ তার রায় দিয়েছে। পুরসভা ভোটের রায় সেদিকেই যাবে। বিরোধীরা নিজেদের মধ্যে জোট নিয়ে আলোচনা চালিয়ে যাক। বিজেপি মানুষের সঙ্গে রয়েছে।
ঋতব্রত শিবির তাও নিজেদের মধ্যে বৈঠকে বসছে। মমতা তৃণমূল কংগ্রেস একদমই ছন্নছাড়া! এর উত্তরে মন্ত্রী বলেন, বিরোধীরা প্রত্যেকেই ছন্নছাড়া। গত ৫০ বছর ধরে যারা রাজত্ব করেছে, তাদেরকে মানুষ দেখেছে। গ্রহণযোগ্য তাই নষ্ট হয়ে গিয়েছে। তাই মানুষের এখন তাদেরকে নিয়ে কোন চিন্তা নেই।
তৃণমূল বোর্ডের অনেক কাউন্সিলর ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। তারা পদ্ম শিবিরে যুক্ত হতে চান। তৃণমূল বোর্ডের কাউন্সিলরদের জন্য বিজেপি দরজা খুলবে? দিলীপ বাবুর কথায়, আমার দলের শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে বৈঠক করছে। তারাই এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে। তবে বাংলার রাজনীতিতে কোন কিছুই অসম্ভব নয়। তমোঘ্ন ঘোষ, অনুপম ভট্টাচার্যের মতো হেভিওয়েটরা এবার বিজেপি প্রার্থী তালিকায় স্থান পেতে চলেছেন। স্বদেশ সজল ঘোষ কি এবার প্রজেক্টেড মেয়র ? দিলীপ ঘোষের কাছে খবর কি? তাঁর সাফ কথা, আমাদের দল এভাবে কাউকে মেয়র প্রজেক্ট করে না। দল টিকিট দেবে। যাদের জেতার সম্ভাবনা আছে, তাদেরকে বাছাই করে নেবে। সেখান থেকে নেতা নির্বাচিত হবে।