মঙ্গলবার খাদ্যসুরক্ষা দফতরের আধিকারিকদের অভিযান চলল কৈখালির হলদিরাম ব্রাঞ্চে। কৈখালি আউটলেটে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে দেখা গেল রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিস্থিতি। আধিকারিকদের অভিযোগ, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা, আরশোলা ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে। এই অবস্থা দেখেই ব্যবস্থা নিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।খাদ্য সুরক্ষা দফতরের (Food Safety Department) আকস্মিক তল্লাশিতে রেস্টুরেন্টের রান্নাঘরের ভেতরে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান আধিকারিকরা।কর্তৃপক্ষকে পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার এবং পেস্ট কন্ট্রোল (ইনসেক্ট ট্রিটমেন্ট) করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আধিকারিকরা পুনরায় এসে রান্নাঘর পরিদর্শন করবেন এবং তাঁরা সন্তুষ্ট হলে তবেই এটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে।