হুড়া: শিক্ষক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হুড়া থানা হাই মাদ্রাসা এম এ একাডেমি
Hura, Purulia | Sep 5, 2026 শিক্ষক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হুড়া থানা হাই মাদ্রাসা এম এ একাডেমি। প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শিক্ষক দিবস উদযাপিত হল হুড়া থানা হাই মাদ্রাসা এম এ একাডেমিতে। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এইদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। মঞ্চে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়।