শান্তিপুর থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেরোতেই বিজেপির বি/ক্ষো/ভ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পুলিশের সমন পেয়ে রবিবার নদিয়ার শান্তিপুর থানায় হাজির হলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। থানা থেকে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা। তাঁকে ‘মাতাল’ বলেও কটাক্ষ করা হয়। অভিযোগ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, সারা ভারতবর্ষ জুড়ে অরাজকতা চলছে, একটু বেশি মুভমেন্ট হয়ে যাচ্ছে।