অমৃত প্রজেক্ট মামলায় ফের ইডির তল্লাশি, কলকাতার ৮ জায়গায় অভিযান
কলকাতা: আর্থিক প্রতারণার অভিযোগে ‘অমৃত প্রজেক্ট লিমিটেড’ মামলায় ফের তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার মোট ৮টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
অভিযোগ, মোটা অঙ্কের রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই অর্থ নির্মাণ সংস্থা-সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। গত সেপ্টেম্বরেও কলকাতা ও ইন্দোর মিলিয়ে ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানে ৭৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি, এক কোটি টাকা এবং ৪৮০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছিল। পাশাপাশি, ২০ কোটি টাকার বেনামি সম্পত্তিতে বিনিয়োগের নথিও উদ্ধার হয়েছিল বলে সূত্রের খবর।
নতুন করে এই তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই মামলায় ঠিক কারা অভিযুক্ত, তা এখনও স্পষ্ট নয়।