পুরুলিয়া ১: পুরুলিয়া জেলা আদালতে ২৭ জনের নতুন আইনজীবী প্যানেলকে স্বীকৃতি, দায়িত্ব পেলেন নতুন PP ও GP
পুরুলিয়া জেলা আদালতে সরকারি পাবলিক প্রসিকিউটর (PP) এবং গভর্নমেন্ট প্লিডার (GP) সহ মোট ২৭ জনের একটি নতুন আইনজীবীদের প্যানেল অনুমোদন লাভ করল। জেলা আদালতের ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়।বুধবার নতুন প্যানেলের আইনজীবীদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে পুরুলিয়া জেলা আদালতে উপস্থিত হন জেলা বিজেপি নেতৃত্ব।