১৯৪৭ সালের আজকের দিনেই বিভক্ত হয়েছিল ভারত। সেই দেশভাগের বেদনাময় স্মৃতিকে স্মরণ করে আজ গোটা দেশের সঙ্গে পুরুলিয়া জেলাতেও পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। দেশভাগের সময় প্রাণ হারানো অগণিত মানুষ এবং সেই বিভাজনের ফলে অকল্পনীয় যন্ত্রণা, কষ্ট ও দুর্ভোগের শিকার হওয়া সকলের প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করছে দেশ।