বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গোনে সাগরদ্বীপের মানুষজন কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ঘর ছাড়া হয় এলাকার মানুষজন। আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙ্গন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হল এলাকার মানুষজন।।