গঙ্গাসাগর মেলায় পূণ্যস্নানের উদ্দেশ্যে এসে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন এক মহিলা। কখনও রাস্তার ধারে, কখনও দোকানের বারান্দায় বসে আপনমনে গান গাইতেন, নাচতেন, আবার কখনও অঝোরে কাঁদতেন। স্থানীয় দোকানদারদের দেওয়া খাবার খেয়েই কেটে যাচ্ছিল দিন। কয়েকদিন আগে কচুবেড়িয়া ফেরিঘাটে কর্তব্যরত এক সিভিল কর্মী ও সাগর থানা এবং হামরেডিওর উদ্যোগে বাড়ি ফিরছে