হুড়া: বর্ষার দিনে ছাগল বাঁধাকে কেন্দ্র করে বচসা, এর জেরেই রক্তারক্তি কাণ্ড হুড়া থানা এলাকায়
Hura, Purulia | Aug 10, 2026 বর্ষার দিনে ছাগল বাঁধাকে কেন্দ্র করে বচসা৷ এর জেরেই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল হুড়া থানা এলাকায়। মারের চোটে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। অভিযোগের তীর বাবা ও দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হুড়া থানার কুলগোড়া এলাকায়। জানা যায়, গত ৭ই আগস্ট ছাগল বাঁধাকে কেন্দ্র করে বচসায় জড়ায় দুই ভাই। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভাইয়ের উপর চড়াও হয় দাদা। বাবা ও দাদা মিলে তাকে বেধড়ক মারধর করে। এমনই অভিযোগ কুলগোড়া গ্রামের বাসিন্দা নীরেন্দ্র গোপ নাম এক ব্যক্তির। অভিযোগ, মারের চ