সোনামুখী: সোনামুখীতে ১২ ও ২১ নভেম্বর সম্পূর্ণ নো-এন্ট্রি অবস্থা ঘোষণা
শ্রীশ্রী শ্যামাপূজা ও কার্তিক পূজা বিসর্জন উপলক্ষে সোনামুখী শহরের প্রধান রাস্তায় ১২ ও ২১ নভেম্বর বিকাল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সোনামুখী ট্রাফিক গার্ড।