রানাঘাট ২: ভোটের আগে আবারও অস্ত্র উদ্ধার শান্তিপুরে, এবার ঘোড়ালিয়া থেকে পিস্তল ও কার্তুজ সহ গ্রেফতার যুবক
ভোটের আগে আবারও অস্ত্র উদ্ধার। এবার ঘোড়ালিয়া থেকে অস্ত্র সহ গ্রেফতার যুবক। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শান্তিপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় ঘোড়ালিয়া এলাকায় অস্ত্র মজুত করছে এক যুবক। আর এর পরই শান্তিপুর পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। ভোটের আগে কোথাথেকে ও কি উদ্যেশে ওই অস্ত্র মজুত করছিল ওই যুবক তা জানতে বুধবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।