শ্যামবাজারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তাঁত শ্রমিক, ময়নাতদন্ত সম্পন্ন হলো রানাঘাট পুলিশ মর্গে। সূত্রের খবর, শান্তিপুর থানার শ্যামবাজার এলাকার বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক এক ব্যক্তির ঝুলন্ত দেহ মঙ্গলবার সকালে তারই ঘরে দেখতে পায় পরিবারের লোকেরা। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে বাড়িতে অশান্তি করে বেরিয়ে যায় ওই ব্যক্তি। পরে রাতে বাড়ি ফিরেই হয়ত নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।