প্রেম দিবসের দিনে আকাশ ছোঁয়া গোলাপের দাম,ভিন রাজ্য থেকে আসা গোলাপ কিছুটা স্বস্তি দিচ্ছে প্রেমিক প্রেমিকাদের। সূত্রের খবর, 14 ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিকে গোটা বিশ্ব প্রেম দিবস হিসেবে পালন করে। আর এই দিনে উপহার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গোলাপ ফুল। তবে এই বছর এখনো পর্যন্ত লোকাল গোলাপের দাম যথেষ্ট বেড়েছে। প্রসঙ্গত রানাঘাট 2 নম্বর ব্লকের ফুলের চাষ দেশের মধ্যে ফুলের যোগানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে।