রানাঘাট থানা এলাকায় একাধিক বাড়িতে চুরির অভিযোগ, রানাঘাট পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী। সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে রানাঘাট থানার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। সেই সব ঘটনার তদন্ত শুরু করে রানাঘাট পুলিশ এক কুখ্যাত চুরি চক্রের হদিস পায়। আর এর পর বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়ে ওই গাং এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানা এলাকায় চুরির অভিযোগ রয়েছে।