মালদা প্রতিদিন নিউজঃ ভূতনির কেশরপুরে গঙ্গাভাঙন পরিস্থিতি পরিদর্শন
মঙ্গলবার ভূতনির কেশরপুরের গঙ্গাভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করলাম। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের দুর্দশা, উদ্বেগ এবং বিভিন্ন দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শুনলাম। পাশাপাশি বর্তমান ভাঙন পরিস্থিতিও খতিয়ে দেখলাম।
গঙ্গার ভাঙন শুধু মানুষের বসতভিটে ও জমিই কেড়ে নিচ্ছে না, এর সঙ্গে বহু পরিবারের জীবিকা ও নিরাপত্তাও গভীরভাবে সংকটের মুখে পড়ছে। তাই ভাঙন রোধে দ্রুত, কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানানো হবে।
ভাঙনকবলিত মানুষের পাশে থেকে তাঁদের ন্যায্য দাবি আদায়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।