রামপুরহাট রেলস্টেশনের উন্নয়নে বিধায়ক ধ্রুব সাহার গুরুত্বপূর্ণ বৈঠক, দূরপাল্লার ট্রেন স্টপেজ থেকে হকার পুনর্বাসন নিয়ে জোর দাবি,
রেল আধিকারিকদের সঙ্গে একাধিক ইস্যুতে আলোচনা— স্টেশনে নিরাপত্তা, নেশাগ্রস্তদের দৌরাত্ম্য রোধ, হকারদের বসার ব্যবস্থা ও নতুন ট্রেন পরিষেবার দাবি,
রামপুরহাট রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) রেলওয়ে আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক Dhruva Saha। বৈঠকে স্টেশন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিধায়ক ধ্রুব সাহা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান, ফুটপাতের হকারদের জন্য রেলের নির্দিষ্ট জায়গায় ব্যবসার উপযুক্ত ব্যবস্থা করা হোক, যাতে তারা সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহ করতে পারেন এবং স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় থাকে।
এছাড়াও রামপুরহাট রেলস্টেশন চত্বরে নেশাগ্রস্ত ও অসামাজিক দুষ্কৃতীদের আনাগোনা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এলাকায় নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আরও দাবি তোলা হয়, দিল্লি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে আরও দূরপাল্লার ট্রেন চালু করা হোক এবং বর্তমানে যেসব দূরপাল্লার ট্রেনের রামপুরহাটে স্টপেজ নেই, সেগুলোর স্টপেজ নিশ্চিত করা হোক, যাতে এলাকার সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ ব্যবস্থার সুবিধা পান।
বিধায়কের বক্তব্য, কেন্দ্র ও রাজ্যে একই সরকারের সুযোগকে কাজে লাগিয়ে এলাকার মানুষ যাতে উন্নত রেল পরিষেবা ও সরকারি সুযোগ-সুবিধা পান, সেই লক্ষ্যেই এই আলোচনা করা হয়েছে। রামপুরহাট রেলস্টেশনের উন্নয়নে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বৈঠকে।
#facebook #instagram #youtube #twitter #tiktok #instagood #love #like #socialmedia #follow #viral #whatsapp #trending #marketing #music #reels #google #digitalmarketing #photography #insta #india #fashion #memes #followforfollowback #socialmediamarketing #business #linkedin #likeforlikes #spotify #art
Birbhum District Administration Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India Bjp. Central BJP Birbhum BJP West Bengal Suvendu Adhikari Eastern Railway Headquarter Ministry of Railways, Government of India