Public App Logo
Profile Picture

BengalMessage

@bengalmessage
414Followers
1Following
প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে বেরিয়ে কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ১.

রামপুরহাট: বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে বেরিয়ে মদ্যপ অবস্থায় কালী মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর পঞ্চায়েতের নাইসোর গ্রামে। এই ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিজয়া দশমীর দিন গ্রামের বারোয়ারি দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় শোভাযাত্রা থেকে বেরিয়ে তিন ব্যক্তি গ্রামের  কালীমন্দিরে ঢুকে দেবীর শিলামূর্তি সরানোর চেষ্টা করেন এবং ভাঙচুর চালান বলে অভিযোগ। তবে মন্দিরে থাকা দেবীর চাঁদির গহনায় হাত দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

মন্দিরের অন্যতম পূজারি জগন্নাথ বন্দ্যোপাধ্যায় জানান, তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকে এই ঘটনা ঘটান। মন্দিরে সাধারণত তালা দেওয়া থাকে না। রাতে গ্রামের কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে মন্দিরের দরজা খোলা এবং দেবীর শিলামূর্তি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন।

গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ। ঘটনায় তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের  তদন্ত চালাচ্ছে পুলিশ।
Birbhum District Police Birbhum District Braking News
রামপুরহাটে বিসর্জনের শোভাযাত্রায়  বিশৃঙ্খলা
Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India Birbhum District Dhruba Saha Braking News
সিপিআইএম পঞ্চায়েত সদস্য এনায়েত শেখকে গ্রেপ্তার করল মল্লারপুর থানার পুলিশ।
Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India BJP Birbhum Birbhum District West Bengal Police
দুর্গাপুজোর পরিস্থিতি খতিয়ে দেখতে মুরারইয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন ।
 দুর্গাপুজো উপলক্ষে বীরভূমের মুরারই বিধানসভার এক নম্বর ও দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বীরভূম জেলা বিজেপির এক্সিকিউটিভ মেম্বার অরিন দত্ত। পুজোর দিনগুলিতে বিভিন্ন পুজো মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কোথাও যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই বিষয়েও এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

এদিন মুরারই দুই নম্বর ব্লকের পাইকরে দুর্গামন্দিরে আয়োজিত ৩ হাজার ভোগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিধানসভার বিভিন্ন এলাকার পুজো মণ্ডপ পরিদর্শন করে সেখানকার পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। তাঁর এই পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিগন।
BJP Birbhum Birbhum District Bdo Murarai I Murarai Bidhan Sabha Braking News
নবমীর সন্ধ্যায় মুরারই-১ ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বিডিও, 
 মুরারই: দুর্গাপুজোয় সরকারি নির্দেশিকা মেনে সমস্ত ব্যবস্থা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নবমীর সন্ধ্যায় মুরারই-১ ব্লকের চাত্রা, মুরারই,  ও গোরশা পঞ্চায়েত এলাকার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন মুরারই-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক এবং ব্লকের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা আধিকারিক পিনাকী বাবু। তাঁদের সঙ্গে ছিলেন মুরারই বিধানসভা এলাকার সমাজসেবী লাল বাহাদুর সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে দুর্ঘটনার পর সতর্ক প্রশাসন। সেই পরিস্থিতিতে পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন ।
পাশাপাশি, পুজো কমিটিগুলি সরকারি অনুদানের অর্থ নির্ধারিত বাজেট অনুযায়ী খরচ করছে কি না, প্যান্ডেল, আলোকসজ্জা, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা কেমন রয়েছে, তাও পরিদর্শন করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও সচেতনতামূলক বার্তার ব্যানার পুজো মণ্ডপে রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়া হয়।

এর পাশাপাশি এলাকার পাড়ায় পাড়ায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপুজো উদযাপন হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
Bengal Message- বেঙ্গল মেসেজ Birbhum District Administration Suvendu Adhikari Birbhum District Bdo Murarai I Murarai Bidhan Sabha BJP Birbhum
Bengal Message- বেঙ্গল মেসেজ Birbhum District Bdo Murarai I Braking News
বীরভূমের তারাপীঠে কুমারী পুজো
BJP Birbhum Birbhum District Braking News
মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া JCB উদ্ধার, মুরারই পুলিশের তৎপরতায় সাফল্য।
Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India Bdo Murarai I Murarai Bidhan Sabha Birbhum District Braking News
২০২৬ দূর্গা পূজা উপলক্ষে বীরভূম পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ বার্তা। 
Birbhum District Police Birbhum District Ministry of Home Affairs, Government of India
মুরারইয়ে সিপিআইএমের বুক স্টলে আগুন, ষড়যন্ত্রের অভিযোগ বামেদের।
Birbhum District Administration Birbhum District Police Ministry of Home Affairs, Government of India BJP Birbhum Birbhum District Bdo Murarai I Murarai Bidhan Sabha Braking News CPIM West Bengal Birbhum District Trinamool Congress
মহাষষ্ঠীতে মুরারইয়ে "আমরা কজন ক্লাব"র দুর্গাপুজোর শুভ উদ্বোধন।
Birbhum District Administration Bengal Message- বেঙ্গল মেসেজ BJP Birbhum Suvendu Adhikari Birbhum District Bdo Murarai I Murarai Bidhan Sabha
দুবরাজপুর থানায় আটক ব্যক্তির রহস্যমৃত্যু, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ।
Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India Mamata Banerjee Suvendu Adhikari Birbhum District West Bengal Police Braking News
পুজোর দিনগুলিতে মুরারই বিধানসভায় দমকলের গাড়ি, স্থায়ী ফায়ার স্টেশনের দাবি এলাকাবাসীর
Birbhum District Administration Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Fire & Emergency Services, Govt.of WB
হারিয়ে যাওয়া ৩৭টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল মুরারই থানার পুলিশ
Birbhum District Administration Bengal Message- বেঙ্গল মেসেজ Birbhum District Police Birbhum District
বেআইনি মদের কারবার রুখতে লাভপুর থানার অভিযান, উদ্ধার ৭০ লিটার বিদেশি মদ,গ্রেফতার ১ জন 
Birbhum District Administration Birbhum District Police Ministry of Home Affairs, Government of India BJP Birbhum Suvendu Adhikari Birbhum District @
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নির্মাণের অনুদান নিয়ে প্রতারণার অভিযোগে এক পঞ্চায়েত সদস্য গ্রেফতার

বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত পালিতপুর গ্রামের বাসিন্দা তথা কুশমোর-১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের সদস্য ভিক্টর মাল (৩৩)-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-এর অনুদান গ্রহণে প্রতারণার অভিযোগে পাইকর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলাটি পাইকর থানার কেস নং ৩৭০/২৬, তারিখ ১২.১০.২০২৬, ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩১৯(২)/৩১৪ ধারায় নথিভুক্ত হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধাভোগী হিসেবে অভিযুক্তের নামে অনুদান মঞ্জুর হয়। অভিযোগ, নিজের বাড়ি নির্মাণ না করে অন্য এক ব্যক্তির বাড়ির দেওয়ালের ছবি ব্যবহার করে তিনি প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ গ্রহণ করেন।

ঘটনার তদন্তে পাইকর থানার পুলিশ স্থানীয়ভাবে তদন্ত করে, সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বক্তব্য নথিভুক্ত করে এবং মুরারই-২ ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের নথি পরীক্ষা করে। তদন্তে প্রাপ্ত ব্যাঙ্কের নথি অনুযায়ী, অভিযুক্তের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও ৬০,০০০ টাকা জমা পড়েছিল বলে জানা যায়।

এরপর ১৩.১০.২০২৬ তারিখ সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাইকর থানার পুলিশ পালিতপুর শিবতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর দেখানো মতে একটি সংশ্লিষ্ট ব্যাঙ্কের পাসবুকও বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগগুলির সত্যতা বিচারাধীন প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
Birbhum District Administration Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Suvendu Adhikari Birbhum District Murarai Bidhan Sabha BJP Birbhum
রামপুরহাটে সাফাই কর্মীদের পা ধুইয়ে বস্ত্রদান বিজেপি জেলা সভাপতির
Birbhum District Administration Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Suvendu Adhikari Birbhum District Dhruba Saha BJP Birbhum
নলহাটিতে ফুল বিক্রেতাকে জাত তুলে গালিগালাজ ও মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে।
Birbhum District Administration Bengal Message- বেঙ্গল মেসেজ Mamata Banerjee Suvendu Adhikari BJP Birbhum Birbhum District Police Dhruba Saha Anil Singh
ওষুধ ব্যবসার আড়ালে  কফ সিরাপ এরকারবার! রামপুরহাটে ধৃত ১, উদ্ধার ১,০২৫ বোতল।
Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India Suvendu Adhikari BJP Birbhum Birbhum District Dhruba Saha @
মুরারইয়ে ১১১টি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান।
Birbhum District Administration Birbhum District Police Mamata Banerjee Suvendu Adhikari Bdo Murarai I BJP Birbhum
বৈধ চালান ছাড়া স্টোন চিপস পরিবহন, মুরারইয়ে আটক দুই গাড়ি

দুই চালক গ্রেফতার, আদালতের নির্দেশে চার দিনের পুলিশ হেফাজত

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বৈধ ডিসিআর স্লিপ বা চালান ছাড়াই স্টোন চিপস পরিবহনের অভিযোগে দুটি পণ্যবাহী গাড়ি আটক করল মুরারই থানার পুলিশ। শুক্রবার, ৯ অক্টোবর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি দুটিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক গাড়ি দুটির রেজিস্ট্রেশন নম্বর WB-45D-9280 এবং WB-45-9490। গাড়ি দুটি নলহাটি দিক থেকে চাত্রার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। বৈধ নথিপত্র ছাড়া স্টোন চিপস পরিবহনের অভিযোগে গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনায় দুই চালক রহিদুল মোল্লা, পৈকর থানার বিলাশপুরের বাসিন্দা এবং আক্তারুল শেখ, নলহাটির বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রামপুরহাট আদালতে পেশ করা হলে আদালত তাঁদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অবৈধভাবে স্টোন চিপস পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং আইন কার্যকর করার বিষয়ে মুরারই থানার পুলিশ কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে।

Birbhum District Administration Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ BJP Birbhum Suvendu Adhikari Murarai Bidhan Sabha Bdo Murarai I Birbhum District
হারানো ৪৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পাইকর থানার পুলিশ.
Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Home Affairs, Government of India Bdo Murarai I Birbhum District
মুরারই এলাকায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত এই বছরে, পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন।
বিশেষ করে মুরারই ও ডুমুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নজরদারি ও সাফাইয়ের দাবি।

নিজস্ব সংবাদদাতা, মুরারই:
বীরভূমের মুরারই এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪-এ পৌঁছেছে বলে মুরারই গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ভিন্‌রাজ্য থেকে আসা ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রামপুরহাটে স্থানান্তরিত করা হয়ে ছিল।

মুরারই গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ জানিয়েছেন, মুরারই-১ ব্লকের মুরারই ও ডুমুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে।

স্থানীয়দের অভিযোগ, মুরারই ও ডুমুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জলাশয় এবং নিকাশি নালার আশপাশে নোংরা জমে রয়েছে। এমনকী মুরারই পঞ্চায়েতের কাছাকাছি থানা, ব্লক অফিস-সহ বিভিন্ন সরকারি দফতরের আশপাশেও অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ছে বলে অভিযোগ। তাঁদের মতে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমা জল অপসারণের ব্যবস্থা করা হলে ডেঙ্গু ও ম্যালেরিয়া মতো মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

একদিকে কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’, অন্যদিকে রাজ্য সরকারের ‘নির্মল বাংলা’ কর্মসূচি—পরিচ্ছন্নতা বজায় রাখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও মুরারইয়ের বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্নতার অভিযোগ ওঠায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

এখন প্রশ্ন, ডেঙ্গু, ম্যালেরিয়া ও টাইফয়েড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে সংশ্লিষ্ট প্রশাসন, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দফতর কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে? ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সাফাই অভিযান, নিকাশি নালা পরিষ্কার, জমা জল অপসারণ এবং মশার লার্ভা ধ্বংসের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
Birbhum District Administration Birbhum District Police BJP Birbhum Bdo Murarai I Suvendu Adhikari Murarai Bidhan Sabha Dhruba Saha Agnimitra Paul
মুরারইয়ে বিশাল আবগারি অভিযান

পানীয় জলের কারখানার আড়ালে জাল বিদেশি মদ তৈরির অভিযোগ,
Birbhum District Administration Birbhum District Police Mamata Banerjee Murarai Bidhan Sabha Bdo Murarai I Braking News Bengal Message- বেঙ্গল মেসেজ Ministry of Finance Suvendu Adhikari West Bengal Police Ministry of Home Affairs, Government of India