সবুজ স্বাধীনতা কর্মসূচিতে বৃক্ষরোপণ, বামনখালিতে বিজেপি নেতৃত্বের উদ্যোগ।
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে রাজ্যজুড়ে পালিত হচ্ছে “সবুজ স্বাধীনতা” কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে আজ বামনখালি মৌজার ২৭ নম্বর বুথ, মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় বিজেপি নেতৃত্ব অরুণাভ দাস-এর উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকেরা। বিশেষ তাৎপর্যপূর্ণভাবে, নিজের মায়ের নামে একটি গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দেন অরুণাভ দাস।
আয়োজকদের বক্তব্য, দিনের পর দিন বৃক্ষচ্ছেদন ও পরিবেশ দূষণের কারণে প্রকৃতির ভারসাম্য ক্রমশ নষ্ট হচ্ছে। এর ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁদের কথায়, “একটি গাছ, একটি প্রাণ।” গাছ বাঁচলে বাঁচবে জীববৈচিত্র্য, সুরক্ষিত থাকবে প্রকৃতি। তাই আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতেই রাজ্যজুড়ে বৃক্ষরোপণের এই উদ্যোগ।
বামনখালির এই কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গাছ লাগানো ও গাছ সংরক্ষণের সচেতনতা আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।