Public App Logo
Profile Picture

গঙ্গাসাগর বেলাভূমি.Com

@gangasagarbelabhumi1
883Followers
0Following
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামোগত কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন প্রতিমন্ত্রী মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক দীপঙ্কর জানা।

উপস্থিত ছিলেন সেচ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ দাশ, সাগর বিধানসভার বিধায়ক শ্রী সুমন্ত মণ্ডল এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও সেচ দপ্তরের আধিকারিকরা। মেলা উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, নদী বাঁধ ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়।

সব মিলিয়ে আসন্ন গঙ্গাসাগর মেলা কে কেন্দ্র করে এই মুহূর্তে প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে চলছে।
গঙ্গাসাগর 🥺🥺🥺
অপরূপ সৌন্দর্যে মোড়া গঙ্গাসাগর।।
<nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kachubariya nis:value=kachubariya nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vasel nis:value=vasel nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=lotno8 nis:value=lotno8 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=reel nis:value=reel nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=reels nis:value=reels nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=reelviral nis:value=reelviral nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
দুর্গোৎসবের ঢাকে কাঠি! বামনখালীতে প্রতিমার গায়ে মাটি, এবছর প্যান্ডেলের থিম মায়াপুর ইসকন মন্দির।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর আর বেশি দেরি নেই, তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের প্রস্তুতি। এবার প্রতিমার গায়ে মাটি পড়তেই বামনখালীতে শুরু হল দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি।
বামনখালী, চাঁপাতলা, সপখালী ও পাথরপ্রতিমা শ্রী শ্রী সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আজ প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়। প্রতিমার কাঠামোর উপর মাটি লাগানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ দেওয়ার কাজ।
প্রতিমা শিল্পী কানাই কাজলি জানান, এবছর সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি হবে অজন্তা মডেলের প্রতিমা। দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজে হাত লাগিয়েছেন তিনি। তাঁর আশা, অজন্তা মডেলের এই প্রতিমা দর্শনার্থীদের মন জয় করবে।
অন্যদিকে, প্রতিমার পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজো মণ্ডপ তৈরির কাজও। এবছর বামনখালির দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে প্যান্ডেল। মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ।
প্রতিবছরের মতো এবছরও এই দুর্গোৎসবকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলে আশাবাদী পুজো কমিটি। প্রতিমা থেকে মণ্ডপ—সবকিছুতেই থাকছে নতুনত্বের ছোঁয়া। এখন থেকেই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীরা।
ভাবছি যারা আগে সরকারের আমলে প্রশাসনকে টাকা দিয়ে কম বয়সী মেয়ের বিয়ে দিয়েছিলেন তাদের কি হবে?
দুর্গাপূজায় কোনরকম আমিষ ভক্ষণ চলবে না এমনি মন্তব্য করেছিলেন বাঘেশ্বর বাবা, এবার তারই প্রতিবাদ বাঘেশ্বর বাবার বিরুদ্ধে ভবানীপুর থানায় এফ আই আর করলো কংগ্রেস।।
<nis:link nis:type=tag nis:id=durgapuja nis:value=durgapuja nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=baghaswarbaba nis:value=baghaswarbaba nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=inc nis:value=inc nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=congress nis:value=Congress nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
গঙ্গাসাগর মেলা ২০২৭: যাতায়াত ব্যবস্থার সুদূরপ্রসারী পরিকল্পনা, আগাম প্রস্তুতিতে সাগর ব্লক প্রশাসন।
<nis:link nis:type=tag nis:id=gangasagarmela nis:value=gangasagarmela nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagarmela2027 nis:value=gangasagarmela2027 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagarblock nis:value=sagarblock nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagar nis:value=sagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kapilmunitample nis:value=kapilmunitample nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=news nis:value=news nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=banglanews nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
সাগরের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া নেমে এসেছে পরিবার।।
<nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=poriyaisramik nis:value=poriyaisramik nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=news nis:value=news nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=banglanews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=todaynews nis:value=todaynews nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
গঙ্গাসাগর মেলা ২০২৭: যাতায়াত ব্যবস্থার সুদূরপ্রসারী পরিকল্পনা, আগাম প্রস্তুতিতে সাগর ব্লক প্রশাসন।

গঙ্গাসাগর মেলা ২০২৭-কে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করে দিল সাগর ব্লক প্রশাসন। প্রতিবছরের তুলনায় আগামী বছরের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়তে পারে—এই সম্ভাবনাকে সামনে রেখে যাতায়াত ব্যবস্থা এবং যানজট নিয়ন্ত্রণ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সাগর ব্লক বিডিও অফিসে অনুষ্ঠিত হল এক উচ্চপর্যায়ের বৈঠক।

গঙ্গাসাগর মেলা শুধু সাগরদ্বীপ নয়, গোটা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন। ফলে পুণ্যার্থীদের যাতায়াত, যানবাহন নিয়ন্ত্রণ, বাজার এলাকায় যানজট এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা প্রশাসনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই কারণেই এবার মেলা শুরুর বেশ কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সাগর ব্লক বিডিও অফিসে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও অনন্ত কুমার গোস্বামী, জয়েন্ট বিডিও অরিন্দম পাত্র, 
সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর থানার আধিকারিক, গঙ্গাসাগর কোস্টাল থানার আধিকারিক, BLRO অফিসার কৌশিক মহান্ত-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার কনভেনার সোমনাথ ভূঁইয়া, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য অরুণাভ দাস, সাগর মণ্ডল-১-এর সভাপতি চিন্ময়সাউ- সাগর মন্ডল ৪ এর সভাপতি পিনাকী মন্ডল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষভাবে এই বৈঠকে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার দু'ধারে থাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ী এবং বাজার কমিটির প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়। কারণ মেলার সময় শুধু পুণ্যার্থীদের যাতায়াত নয়, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলও যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে মূলত আলোচনা হয়, গঙ্গাসাগর মেলার সময় কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তায় কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায় এবং পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করা যায়। বিশেষ করে টোটো, মেশিন ভ্যান, অটো রিকশা-সহ বিভিন্ন ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়।

পাশাপাশি বিভিন্ন বাজার এলাকায় রাস্তার সম্মুখভাগে যেসব দোকানদার ব্যবসা করেন, মেলার সময় তাঁদের দোকানের সামনে যাতে যানজট সৃষ্টি না হয় এবং পুণ্যার্থী ও অন্যান্য যানবাহন চলাচলে কোনও সমস্যা না হয়, সেই বিষয়েও ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, যানবাহন চালক, বাজার কমিটি এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগেভাগেই যদি যান চলাচল এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা যায়, তাহলে মেলার সময় পুণ্যার্থীদের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

অন্যদিকে, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছে। প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে এই নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক  মেলা হিসেবে ঘোষণা করা এখন শুধু সময়ের অপেক্ষা—এমন আশাবাদও উঠে এসেছে এই প্রসঙ্গে।

সব মিলিয়ে, ২০২৭-এর গঙ্গাসাগর মেলায় বিপুল সংখ্যক পুণ্যার্থীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে এবার অনেক আগে থেকেই প্রস্তুতির পথে হাঁটছে সাগর ব্লক প্রশাসন। মেলার সময় যাতায়াত ব্যবস্থা যাতে আরও সুশৃঙ্খল হয় এবং পুণ্যার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী—সকলেরই যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্যেই শুরু হল আগাম পরিকল্পনার কাজ।
<nis:link nis:type=tag nis:id=gangasagar_mela nis:value=gangasagar_mela nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagarblock nis:value=sagarblock nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagarmela2027 nis:value=gangasagarmela2027 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=news nis:value=news nis:enabled=true nis:link/> 
@topfans
Runners 🎿 
বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬ 
মহেন্দ্রগঞ্জ হাই স্কুল।
Champion 🏆 
বিবেকানন্দ চ্যাম্পিয়ন টফি ২০২৬ 
কৃষ্ণনগর হাই স্কুল
আজ সর্বপল্লী ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮তম জন্মদিন তথা শিক্ষক দিবস উপলক্ষে হারাধনপুর মধ্যপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা নৃত্য, আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে দিনটিকে বিশেষভাবে উদযাপন করে।
এই বিশেষ দিনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রীতি উপহার তুলে দেয়। ছোট ছোট পড়ুয়াদের আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
অন্যদিকে, শিক্ষক মহাশয়দের পক্ষ থেকেও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে বিরিয়ানির আয়োজন করা হয়। আনন্দ, উৎসাহ ও ভালোবাসার পরিবেশে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা—সকলেই দিনটি জমজমাটভাবে উপভোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার প্রামানিক মহাশয় বলেন, “ছাত্র-ছাত্রীরা আমাদের সন্তানসম। ওদের কাছে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই বিশেষ বিরিয়ানির আয়োজন। ওদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে আমরাও অত্যন্ত আনন্দিত।”
সব মিলিয়ে, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও আনন্দের মধ্য দিয়ে হারাধনপুর মধ্যপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন হয়ে উঠল এক স্মরণীয় ও আনন্দঘন অনুষ্ঠান।
আজ শিক্ষক দিবস উপলক্ষে সুমতি নগর হাই স্কুল এর পক্ষ থেকে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রারম্ভিক ভাষণ উপস্থাপিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অনুকুল পাত্র মহাশয়। ছাত্র-ছাত্রীরা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করে। বক্তৃতা আবৃত্তি নাচ গান এবং নাটক এর মধ্য দিয়ে সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৫ শিক্ষা বর্ষের একজন ছাত্র এবং একজন ছাত্রীকে পুরস্কৃত করা হয় । ২০২৬ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নাম্বার প্রাপক একজন ছাত্র এবং ছাত্রীকে পুরস্কৃত করা হয়। এছাড়া 2025 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়।
২০২৫ শিক্ষাবর্ষে বর্ষসেরা একজন ছাত্র এবং ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
সাগর দ্বীপের এক মানবিক শিক্ষক বিশিষ্ট সমাজসেবী মাননীয় পলাশ দাশ মহাশয় কে আমাদের পেজের পক্ষ থেকে, শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
 🔴 আপনার মানবিকতাকে আমরা কুর্নিশ জানাই আগামী দিনে আপনার সুশিক্ষা দান আরো সুন্দর হোক ঈশ্বরের কাছে এই কামনা করি।
Happy Teachers day 🫡💝
🕌 সিরাতুন্নবী (সঃ) কনফারেন্স ২০২৬ 🕌
সাগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পরিচালনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র সিরাতুন্নবী (সঃ) কনফারেন্স।

📅 তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
📍 স্থান: চকমুলডুবি, মন্দিরতলা চৌরাস্তার মোড়
⏰ সময়: বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত

🎙️ সভাপতিত্ব করবেন:
জনাব আলহাজ্ব মুফতি নিজামুদ্দিন সাহেব
🎤 প্রধান বক্তা:
জনাব হাফেজ, মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব

🤲 মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর পবিত্র সিরাত, আদর্শ ও জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে সকল ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
শুভ জন্মাষ্টমী
যুব পার্লামেন্টে ফের চ্যাম্পিয়ন কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল, সাগর ব্লকে উচ্ছ্বাস।

সাগর ব্লকের বি.ডি.ও অফিসে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের নিয়ে যুব পার্লামেন্ট অধিবেশন। সাগর ব্লকের বিভিন্ন হাই স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই যুব পার্লামেন্টে মোট ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে।
আর এই প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)। এই নিয়ে তৃতীয়বার যুব পার্লামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বিদ্যালয়টি। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের পর এবার ২০২৬ সালেও চ্যাম্পিয়ন হয়েছে কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল।
শুধু যুব পার্লামেন্ট নয়, এবারের প্রতিযোগিতায় কুইজে চ্যাম্পিয়ন, তাৎক্ষণিক বক্তৃতায় চ্যাম্পিয়ন এবং প্রবন্ধ রচনায় তৃতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
যুব পার্লামেন্টে সেরা বিধায়িকা নির্বাচিত হয়েছেন ঈপ্শিতা পাত্র, সেরা সচিবের সম্মান অর্জন করেছেন অয়ন্তিকা দাস।তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম এবং প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে
শুচিস্মিতা মাইতি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 
এছাড়াও ক্যুইজ প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছে কোম্পানি চর মহেশ্বরী হাই স্কুল । প্রতিযোগী হিসেবে  ছিল সুমন দাস ও শুভজিৎ রায় দ্বাদশ শ্রেণির ছাত্র ।
বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জীব মণ্ডলের নির্দেশনা ও তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা এই যুব পার্লামেন্টে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বেরা-র নেতৃত্বে এই সাফল্যে খুশির হাওয়া স্কুলজুড়ে।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ সাগর বি.ডি.ও অফিসে আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে সম্মানিক ট্রফি তুলে দেন সাগর ব্লকের বি.ডি.ও অনন্ত কুমার গোস্বামী সহ প্রশাসনিক আধিকারিকরা।
এই সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সাগর ব্লক প্রশাসন। আজ স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ।
যুব পার্লামেন্টে বারবার সাফল্য—শিক্ষা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের মেলবন্ধনে নতুন নজির গড়ল কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল।
<nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagarnews nis:value=gangasagarnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=maheswarihighschool nis:value=maheswarihighschool nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=news nis:value=news nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=banglanews nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2026 
<nis:link nis:type=tag nis:id=football nis:value=football nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=footballcup nis:value=footballcup nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
যুব পার্লামেন্টে চ্যাম্পিয়ন কোম্পানি তোর মহেশ্বরী হাই স্কুল, সাগর ব্লকে উচ্ছাস ছাত্র-ছাত্রীদের।।
যুব পার্লামেন্টে ফের চ্যাম্পিয়ন কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল, সাগর ব্লকে উচ্ছ্বাস।

সাগর ব্লকের বি.ডি.ও অফিসে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের নিয়ে যুব পার্লামেন্ট অধিবেশন। সাগর ব্লকের বিভিন্ন হাই স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই যুব পার্লামেন্টে মোট ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে।
আর এই প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)। এই নিয়ে তৃতীয়বার যুব পার্লামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বিদ্যালয়টি। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের পর এবার ২০২৬ সালেও চ্যাম্পিয়ন হয়েছে কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল।
শুধু যুব পার্লামেন্ট নয়, এবারের প্রতিযোগিতায় কুইজে চ্যাম্পিয়ন, তাৎক্ষণিক বক্তৃতায় চ্যাম্পিয়ন এবং প্রবন্ধ রচনায় তৃতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
যুব পার্লামেন্টে সেরা বিধায়িকা নির্বাচিত হয়েছেন ঈপ্শিতা পাত্র, সেরা সচিবের সম্মান অর্জন করেছেন অয়ন্তিকা দাস।তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম এবং প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে
শুচিস্মিতা মাইতি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 
এছাড়াও ক্যুইজ প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছে কোম্পানি চর মহেশ্বরী হাই স্কুল । প্রতিযোগী হিসেবে  ছিল সুমন দাস ও শুভজিৎ রায় দ্বাদশ শ্রেণির ছাত্র ।
বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জীব মণ্ডলের নির্দেশনা ও তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা এই যুব পার্লামেন্টে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বেরা-র নেতৃত্বে এই সাফল্যে খুশির হাওয়া স্কুলজুড়ে।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ সাগর বি.ডি.ও অফিসে আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে সম্মানিক ট্রফি তুলে দেন সাগর ব্লকের বি.ডি.ও অনন্ত কুমার গোস্বামী সহ প্রশাসনিক আধিকারিকরা।
এই সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সাগর ব্লক প্রশাসন। আজ স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ।
যুব পার্লামেন্টে বারবার সাফল্য—শিক্ষা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের মেলবন্ধনে নতুন নজির গড়ল কোম্পানীচর মহেশ্বরী হাই স্কুল।
সাগর মঙ্গলের উদ্যোগে, সাগরের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজ থেকে শুরু হল বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬ ।।
<nis:link nis:type=tag nis:id=sagarmangal nis:value=sagarmangal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bibakanandachampiontraphi nis:value=bibakanandachampiontraphi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=haribari nis:value=haribari nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=football nis:value=football nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=footballnews nis:value=footballnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=footballfans nis:value=footballfans nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
কাজ না করেই ঠিকাদারকে টাকা দেওয়ার অভিযোগ! গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী ও এলাকাবাসীর।
<nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sagardwip nis:value=sagardwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagargrampanchit nis:value=gangasagargrampanchit nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=Banglanews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=todaybanglanews nis:value=todaybanglanews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=news nis:value=news nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsfeed nis:value=newsfeed nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের।
<nis:link nis:type=tag nis:id=newsupdate nis:value=NewsUpdate nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=Banglanews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagar nis:value=Gangasagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gangasagarnews nis:value=gangasagarnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bjp nis:value=bjp nis:enabled=true nis:link/> 
গঙ্গাসাগর বেলাভূমি.com
দাদাগিরির মঞ্চে কাকদ্বীপের খুদে ফুটবল জাগলার শুভজিৎ মাইতি  কে জানাই শুভ কামনা।🌹🌹
<nis:link nis:type=tag nis:id=kakdwip nis:value=kakdwip nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=দাদাগিরি nis:value=দাদাগিরি nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=শুভজিৎমাইতি nis:value=শুভজিৎমাইতি nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=westbengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=Banglanews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebooknews nis:value=FacebookNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsupdatenews nis:value=NewsUpdateNews nis:enabled=true nis:link/>  <nis:link nis:type=tag nis:id=kakdwipnews nis:value=kakdwipnews nis:enabled=true nis:link/>