Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी

ইংরেজবাজার: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

English Bazar, Maldah | Aug 15, 2026

MORE NEWS

সুশান্ত সরকার মালদাঃ মালদহ টাউন হলে স্বাধীনতা দিবসের দিন দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি আধিকারিকদের হাতে ‘কর্মরত্ন’ পুরস্কার তুলে দেওয়া হল। মেডেল ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় ভালো কাজের জন্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর এবং অতিরিক্ত জেলাশাসকরা। জেলার বিভিন্ন দফতরের আধিকারিকদের কাজের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।

এবারের কর্মরত্ন পেলেন হবিবপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার। হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে তার কাঁটা বেড়া বসানো নিয়ে জমি সংক্রান্ত জটিলতা ছিল। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাছেও তা ছিল বড় চ্যালেঞ্জ। স্বপনবাবুর উদ্যোগে দফতরগুলির মধ্যে সমন্বয় করে জট কাটানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ৯০ শতাংশ জমি হস্তান্তরের কাজ শেষ হয়েছে। ফলে সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে।

পুরস্কার পেয়ে স্বপন তরফদার বলেন, তিনি খুবই খুশি। এই স্বীকৃতি তাঁকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে। জেলাশাসক জানান, যাঁরা মানুষের কাজে নিজেদের নিবেদিত করেছেন, তাঁদের সম্মান জানাতেই কর্মরত্নের ব্যবস্থা।

সুশান্ত সরকার মালদাঃ মালদহ টাউন হলে স্বাধীনতা দিবসের দিন দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি আধিকারিকদের হাতে ‘কর্মরত্ন’ পুরস্কার তুলে দেওয়া হল। মেডেল ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় ভালো কাজের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর এবং অতিরিক্ত জেলাশাসকরা। জেলার বিভিন্ন দফতরের আধিকারিকদের কাজের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। এবারের কর্মরত্ন পেলেন হবিবপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার। হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে তার কাঁটা বেড়া বসানো নিয়ে জমি সংক্রান্ত জটিলতা ছিল। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাছেও তা ছিল বড় চ্যালেঞ্জ। স্বপনবাবুর উদ্যোগে দফতরগুলির মধ্যে সমন্বয় করে জট কাটানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ৯০ শতাংশ জমি হস্তান্তরের কাজ শেষ হয়েছে। ফলে সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে। পুরস্কার পেয়ে স্বপন তরফদার বলেন, তিনি খুবই খুশি। এই স্বীকৃতি তাঁকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে। জেলাশাসক জানান, যাঁরা মানুষের কাজে নিজেদের নিবেদিত করেছেন, তাঁদের সম্মান জানাতেই কর্মরত্নের ব্যবস্থা।

English Bazar, Maldah | Aug 16, 2026

মালদা প্রতিদিন নিউজঃ রাজধানী কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজ্য সরকারের মূল অনুষ্ঠান। পতাকা উত্তোলন এবং সুসজ্জিত কুচকাওয়াজকে ঘিরে এদিনের গোটা চত্বর ছিল জমজমাট ও উৎসাহে ভরপুর। তবে এদিনের উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রেড রোডের ইতিহাসে 'বন্দে মাতরম' ধুন বাজা।
​এদিন সকালে নির্ধারিত সময়ে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে দেশের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।

মালদা প্রতিদিন নিউজঃ রাজধানী কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজ্য সরকারের মূল অনুষ্ঠান। পতাকা উত্তোলন এবং সুসজ্জিত কুচকাওয়াজকে ঘিরে এদিনের গোটা চত্বর ছিল জমজমাট ও উৎসাহে ভরপুর। তবে এদিনের উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রেড রোডের ইতিহাসে 'বন্দে মাতরম' ধুন বাজা। ​এদিন সকালে নির্ধারিত সময়ে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে দেশের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।

English Bazar, Maldah | Aug 15, 2026

সুব্রত শেঠ মালদাঃ স্বাধীনতা দিবসে পুরাতন মালদার মোহনবাগান মাঠে ফুটবল উন্মাদনা, ফাইনালে জমজমাট লড়াই

সুব্রত শেঠ মালদাঃ স্বাধীনতা দিবসে পুরাতন মালদার মোহনবাগান মাঠে ফুটবল উন্মাদনা, ফাইনালে জমজমাট লড়াই

English Bazar, Maldah | Aug 15, 2026

দেবু সিংহ মালদা: মালদা জেলা প্রশাসনের পাশাপাশি দেশের ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করল জেলার শিল্প ও বণিক মহলের শীর্ষ সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন ব্লকে সংগঠনের অন্তর্ভুক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্পকেন্দ্র ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা নিজে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজিত হয় দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক কর্মসূচি। দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার তাৎপর্য ও দেশের উন্নয়নে ব্যবসায়ী ও শিল্পপতিদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। সংগঠনের সদস্য বৃন্দ ও কর্মীদের মধ্যে এদিন ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের প্রসার এবং কর্মসংস্থান বৃদ্ধিতে আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

সুশান্ত সরকার মালদা: মালদা শহরের কৃষ্ণ কালিতলা এলাকায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দেশাত্মবোধক পরিবেশে অনুষ্ঠানটি যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।