সুশান্ত সরকার মালদা: মালদা শহরের কৃষ্ণ কালিতলা এলাকায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দেশাত্মবোধক পরিবেশে অনুষ্ঠানটি যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।