দেগঙ্গা: দেগঙ্গার হাদিপুর S.A.U ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য শিবির
দেগঙ্গা ব্লকের হাদিপুর সাহা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত চলে এই শিবির। স্বাস্থ্য শিবিরে ডাক্তার আব্দুল হামিদ স্বাস্থ্য বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক সুভাষ কয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সুভাষ কয়েল বলেন ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা সব