বিতর্কিত সম্পত্তির উপর জোর করে নির্মাণকার্য করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার সকাল ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের অনন্ত পাড়া গ্রামে। শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শেখ মোজাফফর হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগ পত্রে মোজাফফর দাবী করেছেন জমিটি তার বোন তাহমিনা বেগম পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়েছে এবং তার নিজ নামে রেকর্ড ভুক্ত করেছে। এমতাবস্থায় শুক্রবার প্রতিবেশী কামাল উদ্দিন ওই সম্পত্তি গায়ের জোর