ভাঙড় ১: পীরজাদা আব্বাস সিদ্দিকী আসার আগে অনুগামীদের ঢল সমাবেশ চত্বরে,রাজনৈতিক নয় সম্পূর্ণ বিশ্বনবীর জীবনী নিয়ে সমাবেশ বলে দাবী
আগামীকাল বিশ্ব নবী দিবস উপলক্ষে ভাঙ্গড়ে ঘটকপুকুর চৌমাথার রিলায়েন্স পেট্রোল পাম্পের কাছে একটি ইসলামিক সমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা নাগাদ হাজার হাজার অনুগামীদের ভিড় উপচে পড়েছে। তাদের দাবি এটা কোন রাজনৈতিক দলের সমাবেশ নয় এটা সম্পূর্ণ বিশ্ব নবীর জীবনী এবং নবীর আদর্শ নিয়ে অনুষ্ঠিত হবে।সরাসরি শোনাব সেখানে উপস্থিত ISF নেতা রাইনুল হকের মতামত।